ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর

ফুলপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট ২০২৫


ফুলপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর

ময়মনসিংহ: ফুলপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আব্দুল জব্বার খান (৭৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ফুলপুর গ্রীণ রোড মোড় এলাকার তোশক ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুপুরে আব্দুল জব্বার খান শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসে করে ফুলপুর থেকে ময়মনসিংহে তার মেয়ের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলপুর-ময়মনসিংহ সড়কের ওপর অজ্ঞান পার্টির সদস্যরা তার নাকে নেশাজাতীয় দ্রব্য ধরলে তিনি জ্ঞান হারান।

আহত অবস্থায় তারাকান্দা থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তবে এ ঘটনায় তারাকান্দা ও ফুলপুর থানায় কেউ অভিযোগ করতে আসেনি বলে জানিয়েছেন তারাকান্দা ও ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল হাদি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫২:২৮   ৩৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ