ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫


 সাপের কামড়ে লালমোহনে গৃহবধূর মৃত্যু


ভোলা:
লালমোহন উপজেলায় সাপের কামড়ে মোসা. তাসলিমা বেগম নামে ৩৫ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান ওই গৃহবধূ। তিনি উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চতলা এলাকার মো. আলমগীর হোসেনের স্ত্রী।
জানা গেছে, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ তাসলিমা বেগম। গভীর রাতে হঠাৎ চিৎকার করে উঠেন তিনি। এ সময় তার স্বামী আলমগীর টর্চলাইট জ্বালিয়ে দেখেন একটি সাপ তাদের বিছানার পাশে পড়ে রয়েছে। পরে শুক্রবার ভোরে তিনি স্থানীয় এক ওঝাকে খবর দেন। ওঝা গিয়ে বিষ নামানোর চেষ্টা করলে ওই গৃহবধূর শরীর নিস্তেজ হয়ে যায়।

তখন ওই ওঝা গৃহবধূকে হাসপাতালে নিতে বলে চলে যান। এরপর গৃহবধূ তাসলিমা বেগমকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৫:০০   ২৩৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ