ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে গৃহবধূর আত্মহত্যা

লালমোহনে গৃহবধূর আত্মহত্যা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫


লালমোহনে গৃহবধূর আত্মহত্যা

ভোলা: লালমোহন উপজেলায় বসতঘরের জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মোসা. ছায়েরা বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার কুট্টি হাজী বাড়ির জাহিদুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার গৃহবধূ ছায়েরা বেগমকে মাগরিবের নামাজ পড়তে বলেন তার মা পিয়ারা বিবি। বার বার বলার পরেও নামাজ পড়তে না গিয়ে মোবাইল টিপায় তাকে গালিগালাজ করে নামাজ পড়তে চলে যান তার মা। এর কিছুক্ষণ পর তিনি ছায়েরার রুমের দরজা জানালা বন্ধ দেখেন।

তখন তিনি রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে রয়েছেন ছায়েরা বেগম। এরপর তিনি ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা গিয়ে ছায়েরাকে নিচে নামান।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৯:০৩   ৩০০ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ