ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে সাবেক মেয়র বিএনপি নেতার দলীয় পদ স্থগিত

নবীগঞ্জে সাবেক মেয়র বিএনপি নেতার দলীয় পদ স্থগিত


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫


নবীগঞ্জে সাবেক মেয়র বিএনপি নেতার দলীয় পদ স্থগিত

হবিগঞ্জ: নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি, বর্তমান কমিটির সদস্য সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর বিরুদ্ধে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যলাপের অভিযোগে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করেছেন কেন্দ্রীয় বিএনপি। শুক্রবার (২২ আগষ্ট) দলীয় প্যাডে বিএনপি/সাধারণ/৭৭/১৪৪/২০২৫ইং স্মারকে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিক পত্রে উক্ত সিদ্ধান্ত জানানো হয়েছে।

যার অনুলিপি দেয়া হয়েছে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী এবং হবিগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ। খবরটি নবীগঞ্জে পৌছলে নবীগঞ্জ পৌর বিএনপির ত্যাগী ও তৃর্ণমুল নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা দেয়। শহরের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করা হয়েছে।

প্রথমেই সদ্য সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরী এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ’কে মিষ্টি মূখ করানো হয়। পরে বিভিন্ন পয়েন্টে শুরু হয় উল্লাস ও মিষ্টি বিতরণ। এক পর্যায়ে তৃর্ণমুল নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিণ করা হয়েছে।
উল্লেখ্য, পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছাবির আহমদ চৌধুরীর বিরুদ্ধে দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, মব সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলাভঙ্গসহ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক কর্মকান্ডে না থাকা’র অভিযোগ এনে তার বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবরে মঙ্গলবার (১৮ আগষ্ট) একটি আবেদন করেন পৌর বিএনপির ৩ যুগ্ম আহ্বায়ক। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে অভিযোগপত্রটি গ্রহন করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অভিযোগকারীরা অভিযোগের সাথে তথ্য ও ডকুমেন্ট দাখিল করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরীতপত্রে ছাবির আহমেদ চৌধুরীর বিরুদ্ধে শাস্তি মূলক উক্ত ব্যবস্থা গ্রহন করেছেন বলে দলীয় সুত্রে জানাগেছে।

উক্ত পত্রে বলা হয়েছে ছাবির আহমদ চৌধুরীর বিরুদ্ধে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যলাপের অভিযোগ রয়েছে। সুতরাং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৮:৩৫   ৪৯৭ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ