ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে বিডি ক্লিন এর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

কালীগঞ্জে বিডি ক্লিন এর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫


কালীগঞ্জে বিডি ক্লিন এর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুর:“পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের থেকে” এমন প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থা বিডি ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। প্রতিষ্ঠানটির নয় বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় এ অভিযান শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকে।
বিডি ক্লিন এর ৯৬ জন সদস্য ৬টি টিমে ভাগ হয়ে কালীগঞ্জের বিভিন্ন হাসপাতাল, হাটবাজার, রাস্তা ঘাট, স্কুল কলেজ মাঠ, রেলষ্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন করেন। তারা উপজেলার অন্যান্য স্থানে ফেলে রাখা ময়লা আবর্জনা পরিষ্কার করবেন বলেও জানান। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে পানি প্রবাহ বন্ধ ও জলাবদ্ধতা এই পরিচ্ছন্নতা অভিযানের ফলে দূর হবে বলেও তারা জানান।
কালীগঞ্জ বাজার বাসষ্ট্যান্ড এলাকার কুমিল্লা মিষ্টি ভান্ডারের মালিক স্বপন ঘোষ জানান, বাসষ্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে মানুষ ময়লা আবর্জনা ফেলে আসছে। ফলে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দূর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট হচ্ছিল। এই স্থান পরিষ্কার করায় আশেপাশের অনেক দোকানদার ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।
কালীগঞ্জ বিডি ক্লিন এর সমন্বয়ক হুমায়ুন করিম বলেন, বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা দীর্ঘ ৯ বছর যাবত বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছি। এছাড়া যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার জন্য আমরা সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করে থাকি। আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখা আমাদেরই নৈতিক দায়িত্ব। আমাদের এ অভিযান চলমান থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৬:২৫   ৩৪২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ