ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » বিএনপির আন্দোলন আজ জনগণের আন্দোলনে রূপ নিয়েছে:রবিউল ইসলাম নয়ন

বিএনপির আন্দোলন আজ জনগণের আন্দোলনে রূপ নিয়েছে:রবিউল ইসলাম নয়ন


কামরুল হাসান , মহম্মদপুর ( মাগুরা )
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫


বিএনপির আন্দোলন আজ জনগণের আন্দোলনে রূপ নিয়েছে:রবিউল ইসলাম নয়ন

খুলনা: মাগুরা-২ আসনে বিএনপি’র নির্বাচনী প্রচার প্রচারণা ও পথ সভায় অংশ নিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ রওশন মার্কেট চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সালিমুল হক কামাল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। সভাটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান। পথসভায় সভাপতিত্ব করেন গোলাম আজম সাবু মিয়া।

রবিউল ইসলাম নয়ন বলেন, শুনেছি মাগুরা-২ আসনে একজন সিনিয়র নেতা নির্বাচন করতে চান যিনি অন্য দল থেকে এসে বিএনপিতে ঘাপটি মেরে থেকে বিএনপিকে নিধন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। কিন্তু বিএনপি’র নেতাকর্মীরা সেই ফাঁদে পা দেয়নি। এবং দেবে না। দলের ভেতর কোন গ্রুপিং বা বিভেদ সৃষ্টি করা যাবে না। দল যাকে মনোসয়ন দেবে আমরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

এ সময় প্রধান অতিথি কাজী সালিমুল হক কামাল বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, নয়ন আমার জন্য কাজ করবে। আর নয়নকে মনোনয়ন দিলে আমরা সকলে নয়নের জন্য কাজ করব। আমাদেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করে মাগুরা-২ আসনকে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম ইউনুস আলী, সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কাবুল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. আক্তারুজ্জামান, যুগ্ম আহবায়ক জহুরুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, ছাত্রদলের আহবায়ক নুর আমিন শিকদার সজিব, সদস্য সচিব মো. রজব আলী প্রমুখ।
এ সময় রবিউল ইসলাম নয়ন আরো বলেন, বিএনপি’র আন্দোলন আজ জনগণের আন্দোলনে রূপ নিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও পরিবর্তনের ডাক এখন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়ছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৫১   ২৫৬ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল
ভুয়া তালাকনামায় বিয়ে,কাজীর বিরুদ্ধে আদালতে মামলা
মহম্মদপুরে শিশুকে ধর্ষণ চেষ্টা,অভিযুক্ত আটক
বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের বোমা ও গুলি নিক্ষেপ,আহত ১
ভেড়ামারা দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা



আর্কাইভ