ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে টাকার লোভ দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

বোয়ালমারীতে টাকার লোভ দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫


বোয়ালমারীতে টাকার লোভ দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

ফরিদপুর: বোয়ালমারীতে টাকার লোভ দেখিয়ে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর বড় ভাই  শুক্রবার রাতে বাদী হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা করেন। মামলা নাম্বর ৩০। শনিবার (২৩ আগস্ট) দুপুরে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার রাতে অভিযুক্ত উপজেলার সাতৈর ইউনিয়নের কেসরাইল গ্রামের মফিজুর রহমানেকে (৪২) পুলিশ রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এর আগে শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কেসরাইল গ্রামে মসজিদের বাথরুমে এ ঘটনা ঘটে। ওই কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী ওই কিশোরী শুক্রবার সকালে বাড়ির পাশে একটি দোকানে যাচ্ছিল। ওই সময় ওই দোকানের পাশের বাড়ির মফিজুর রহমান টাকা দেওয়ার লোভ দেখিয়ে প্রতিবন্ধী ওই কিশোরীকে পাশের মসজিদের বাথরুমে নিয়ে ধর্ষণ করে। ওই কিশোরীর বড় ভাই মসজিদের বাথরুমে প্রস্রাব করিতে গেলে কান্নার শব্দ শুনে দরজা খুলে ওই কিশোরীকে উদ্ধার করে।

পরে ওই কিশোরীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহমুদুল হাসান বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে ধর্ষণের এজাহার দিলে মামলা নথিভুক্ত করা হয়। মামলার পর এক ঘণ্টার মধ্যে আসামি মফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০১:০৬   ১৮৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ