ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সেই কৃষকদল নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার

সেই কৃষকদল নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫


সেই কৃষকদল নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার

পাবনা: চাটমোহরে ভেজাল দুধের কারবারি উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

কৃষকদল নেতা আব্দুল মনিনের মালিকাধীন ভেজাল দুধ সংগ্রহ ও তৈরীর প্রতিষ্ঠানে (চিলিং সেন্টারে) দুই দফা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল চাটমোহর উপজেলা শাখার আহ্বায়ক লিটন বিশ^াস এবং সদস্য সচিব আজাদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী পুলিশ ও আনসার সদস্যের নিয়ে প্রথম দফায় সোমবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে আব্দুল মমিনের সেই ভেজাল দুধের কারখানায় অভিযান চালান। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আব্দুল মোমিন ও তার সহযোগিরা।

এ সময় ক্যানভর্তি প্রায় ২০ মণ ভেজাল দুধ, সয়াবিন তেল, কেমিক্যাল, মিক্সার গ্রাইন্ডারসহ বিভিন্ন উপকরণ জব্দ করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন ইউএনও মুসা নাসের চৌধুরী।

পরে নিলামে দুধের ক্যান, ড্রামসহ বিভিন্ন উপকরণ ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম নিলামের বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্বিতীয় দফায় ভেজাল দুধের কারবারি সেই কৃষকদল নেতার দুধ সংগ্রহের প্রতিষ্ঠানে (চিলিং সেন্টারে) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। বৈধকাগজ পত্র না নিয়েই ব্যবসা পরিচালনার করার অভিযোগে বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া বাজারে ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৭:১৬   ৪৫২ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ