ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » গাজনার বিলে নৌকা ভ্রমণের নামে প্রকাশ্যে চলছে অশ্লীলতা

গাজনার বিলে নৌকা ভ্রমণের নামে প্রকাশ্যে চলছে অশ্লীলতা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫


গাজনার বিলে নৌকা ভ্রমণের নামে প্রকাশ্যে চলছে অশ্লীলতা

পাবনা: সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী বিস্তীর্ণ গাজনার বিলে বর্তমানে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে প্রকাশ্যে চলছে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ। এতে ক্ষুব্ধ বিলপাড়সহ গাজনার বিলে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষেরা।
শনিবার গাজনার বিলের খয়রান ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায় বেশিরভাগ ভ্রমণ ও বনভোজনের নৌকার সামনে অশ্লীল
পোশাকে নাচছেন নর্তকীসহ হিজড়ারা। আর এদের সঙ্গে নৌকায় নেশাজাতীয় দ্রব্য পান করে ড্যান্স দিচ্ছেন
তরুণ-যুবকরা।
খোঁজ নিয়ে জানা যায়, এসব নর্তকী ও হিজড়াদের অন্য জায়গা থেকে টাকা দিয়ে এনে অবৈধ এমন কর্মকাণ্ড চালায় ভ্রমণে ও পিকনিকে আসা যুবকরা। আর দিনে নাচের মাধ্যমে আনন্দ দিলেও রাতে ঘটছে অসামাজিক কার্যকলাপ।
এদিকে নর্তকী ও হিজড়া থাকা নৌকাগুলোর বেশিরভাগ অংশই ছাউনি দেওয়া। বিলের খয়রান ব্রিজ এলাকায় পরিবার
নিয়ে ঘুরতে আসা বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ রানা বলেন, ঐতিহ্যবাহী এ গাজনার বিলের অপরূপ সৌন্দর্য
উপভোগ করতে খয়রান ব্রিজ এলাকায় এ সময়ে প্রায় প্রতিদিন পাবনা শহরসহ অন্যান্য জেলা থেকেও শত শত মানুষ
আসেন। কিন্তু নৌকায় আনন্দ ভ্রমণ ও পিকনিকের নামে চলা অশ্লীল কর্মকা-ে সাধারণত পরিবার নিয়ে ঘুরতে আসা
মানুষদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
সুজানগর মহিলা কলেজের অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন বলেন, গাজনার বিলে নৌকা ভ্রমণ ও বনভোজনের
নামে চলা অশ্লীলতায় ডুবছে যুব সমাজ। ফলে অভিভাবকরা উঠতি বয়সের সন্তানদের ভবিষ্যৎ ও ক্রমবর্ধমান নৈতিক
অবক্ষয় নিয়ে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছেন।

তারা যুব সমাজকে রক্ষায় বিলে চলাচলকারী নৌকা বাঁশের ছই তোলা ও শামিয়ানা টাঙানো শ্যালোইঞ্জিন চালিত ভাসমান বনভোজনের এসব নৌকাতে গান-বাজনা নাচানাচি ও বিনোদনের অন্তরালে চলমান অশ্লীল কর্মকা- বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ মজিবর রহমান শনিবার জানান, গাজনার বিলে নৌকা ভ্রমণের নামে চলা অশ্লীল কর্মকা- বন্ধে পুলিশ দ্রুতই অভিযান পরিচালনা করবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ জানান,গাজনার বিল ভ্রমণে স্বাস্থ্যবিধি অনুসরণ
করা, শব্দদূষণ হয় এমন উচ্চস্বরে মাইক বা লাউড স্পিকার ব্যবহার না করা, অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ পরিহার
করাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে অতি দ্রুতই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হবে। যদি কোনো ব্যক্তি জারিকৃত নির্দেশনা অমান্য করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৫:৫৬   ৩০১ বার পঠিত  |   







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ