ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জেলের জালে ধরা পড়লো ২ কেজি ওজনের ইলিশ

জেলের জালে ধরা পড়লো ২ কেজি ওজনের ইলিশ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫


জেলের জালে ধরা পড়লো ২ কেজির ইলিশ

পটুয়াখালী: কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৯৬০ গ্রাম ওজনের এক ইলিশ। মাসুম বিল্লাহ নামে এক জেলে মাছটি ৬ হাজার টাকায় কুয়াকাটা মৎস্য আড়তে বিক্রি করেন।
সোমবার (২৫ আগস্ট) রাতে কুয়াকাটা বাজারের রাব্বানী ফিস আড়তে নিয়ে এলে উন্মুক্ত ডাকের মাধ্যমে ১ লাখ ৩৫ হাজার টাকা মণ দরে ৬ হাজার ৮০ টাকায় মাছটি কিনে নেন সততা ফিসের মালিক সোহাগ হোসেন।
রব্বানী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবেল জানান, লেম্বুর বন এলাকার জেলে মাসুম সোমবার বিকেলে সমুদ্রে গিয়ে জাল তুলতেই এই মাছটি জালে ধরা পড়ে। তিনি আমার আড়তে মাছ বিক্রি করেন সব সময়। মাঝে মাঝে অনেক জেলে এমন মাছ পেয়ে থাকেন।
জেলে মাসুম বিল্লাহ বলেন, আমরা জেলেরা সমুদ্রে যাই বড় মাছের আশায়। কিন্তু গত কয়েক বছর মাছের পরিমাণ কম। বড় মাছও কমে গেছে, তবে অনেকদিন পর একটি বড় মাছ পেলাম। অন্যান্য মাছ কম পেয়েছি। অনেক ভালো লেগেছে আজকে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৪:০০:৪৪   ৬৫৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ