ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » জমি চাষ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

জমি চাষ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫


জমি চাষ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

পাবনা: বিলের জমিতে চাষ করতে গিয়ে বিষধর সাপের দংশনে আবুল হাসেম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার পরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কৃষক আবুল হাসেম উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের কুবাদ আলীর জামাতা। তিনি দীর্ঘদিন শ^শুর বাড়িতে থেকে কৃষি কাজ করতেন।

এলাকাবাসী জানান, সোমবার সকালে নিজ গ্রামের পাশের বিলে জমি চাষ করতে যান আবুল হাসেম। জমিতে চাষাবাদ করার মুহূর্তে দুপুরের দিকে তাকে একটি বিষধর সাপ দংশন করে। এসময় তিনি বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান।

কবিরাজ তাকে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করতে ব্যর্থ হন। এরই মধ্যে কৃষক হাসেমের অবস্থা গুরুতর হলে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল কুদ্দুস রেজা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৫৩:০৫   ৩১০ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ