ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে অভিযানে ৪ কোটি টাকার জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

দোহারে অভিযানে ৪ কোটি টাকার জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫


দোহারে অভিযানে ৪ কোটি টাকার জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

ঢাকা: দোহার উপজেলার মেঘুলা বাজারে প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল(চায়না ধোয়াইর)নামে পরিচিত জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত নিষিদ্ধ জালের পরিমান ১১ কোটি ৬৬ হাজার মিটার।যাহার বাজারজাত মুল্য ৪ কোটি আট লাখ টাকা।
জব্দকৃত নিষিদ্ধ জাল ভ্রাম্যমান আদালতের নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান উপজেলা প্রশাসন।
অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর দোহারে দায়িত্বে থাকা লেফটেন্যান্ট তানজিমুল ইসলামের একটি বিশেষ দল, দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ , উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ লুৎফুৎনাহার ও দোহার থানা পুলিশ।
সোমবার বিকাল ৪টায় উপজেলার মেঘুলা বাজার পদ্মা নদীর পাড় এলাকায় ৪ তলা ভবনে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না ধোয়াইর জাল তৈরির ২টি কারখানা ও ৮টি গোডাউনে একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে কারখানার দুটির আটটি গোডাউনে ভরাট করা নিষিদ্ধ কারেন্ট জাল ও (চায়না ধোয়াইর)নামে পরিচিত প্রায় ১১ কোটি ৬৬ হাজার মিটার।যাহার বাজারজাত মুল্য ৪ কোটি আট লাখ টাকার জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো তিনটি ট্রাকে করে মৈনট ঘাটে নিয়ে সন্ধ্যার দিকে পুঁড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও জব্দ করা জালে ব্যবহৃত লোহার রড নিলাম ডেকে ৯৮ হাজার টাকায় বিক্রি করা হয়। বিক্রির সেই অর্থ বিভিন্ন এতিমখানায় প্রদান করা হবে বলে জানান দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ ।
বিষয়ে দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ বলেন, দোহার উপজেলার মেঘুলা বাজারে অবৈধভাবে দুইটি জাল তৈরীর কারখানার আটটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১১ কোটি ৬৬ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪ কোটি আট লাখ টাকা। পরে জব্দকৃত জাল মৈনটঘাটের পদ্মা পাড়ে পুঁিড়য়ে ধ্বংস করা হয়। এছাড়া জালে ব্যবহৃত লোহার রড ৯৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সেই অর্থ বিভিন্ন এতিমখানায় প্রদান করা হবে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, দীর্ঘদিন যাবত এ ধরণের জাল দিয়ে মাছ ধরার ফলে আমাদের মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। কারেন্ট জালের বিরুদ্ধে ব্যাপক অভিযানের ফলে কারেন্ট জাল এখন কমে গেছে। কিন্ত ‘চায়না ধোয়াইর’একটি নতুন প্রযুক্তি। এটা ব্যবহারের ফলে মাছের পোনা থেকে শুরু করে ডিমও ধ্বংস হচ্ছে। এ ধরণের জাল ব্যবহার নিষিদ্ধ। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান চলমান থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৪৪:১৫   ৪২৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ