ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » সিঁধ কেটে ঘরে ঢুকে চোর, দেখে ফেলায় মালিককে কুপিয়ে জখম

সিঁধ কেটে ঘরে ঢুকে চোর, দেখে ফেলায় মালিককে কুপিয়ে জখম


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫


সিঁধ কেটে ঘরে ঢুকে চোর, দেখে ফেলায় মালিককে কুপিয়ে জখম

নোয়াখালী: চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে কয়েকজন। হঠাৎ মালিকের ঘুম ভেঙ্গে গেলে দেখে ফেলেন সবাইকে। তাতে পালিয়ে না গিয়ে কুপিয়ে আহত করা হয় মালিককে। আহত ঘরের মালিক জ্ঞান হারিয়ে ফেললে পালিয়ে
যান সবাই।

পরে আহত অবস্থায় সোমবার সকালে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এর আগে রবিবার দিবাগত রাত তিনটার দিকে তমরদ্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর বেজুগালিয়া
মজুমদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত বসন্ত কুমার মজুমদার উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর বেজুগালিয়া মজৃমদার পাড়া গ্রামের ক্ষিতিশ চন্দ্র মজুমদারের ছেলে। সে পেশায় ব্যবসায়ী. বসন্ত কুমার মজুমদার দীর্ঘদিন ধরে বাড়ির পাশে মুদি দোকানের ব্যবসা করে আসছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মত মালিক বসন্ত কুমার মজুমদার দোকান বন্ধ করে ভিতরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে সিঁদ কেটে একদল চোর দোকান ঘরে প্রবেশ করে। দোকানের মালামাল লুট করার সময় তার ঘুম ভেঙে যায়।

এ সময় তিনি চোরদের দেখে ফেলায় তারা দোকানের মালিককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এলে তারা মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা সংকাটপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে দ্রত ঢাকা নেওয়ার পরামর্শ দেন।
আহতের ছেলে রাজিব চন্দ্র মজুমদার বলেন, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর কারণে বাবার হাতের কব্জি কেটে গেছে। হাতের অধিকাংশ রগ কেটে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন রয়েছে। বাবাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ
পেলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৩৭:২৩   ২৬১ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ