ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় চোরাই ৭ সাইকেল উদ্ধার, আটক ২

পাইকগাছায় চোরাই ৭ সাইকেল উদ্ধার, আটক ২


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫


পাইকগাছায় চোরাই ৭ সাইকেল উদ্ধার, আটক ২

খুলনা: পাইকগাছা শিশু চোরের স্বীকারোক্তিতে পুলিশ-সাংবাদিকসহ ৭টি চোরাই বাইসাইকেল উদ্ধার করেছেন পুলিশ। এ ঘটনা জানাজানির পর রীতিমতো কৌতূহলের জন্ম দিয়েছে গোটা এলাকায়। ধৃত চোর জাওয়াদ (১৪) পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা হেলালের ছেলে।
এদিকে জাওয়াদের তথ্য মতে পুলিশ পাইকগাছা হাসপাতাল রোডের একটি ভাঙাড়ী দোকান থেকে ৪টি চোরাই সাইকেল উদ্ধার করে দোকানের পার্টনার স্বজল দাশকে আটক করেছে। পুলিশ জানান, সে সরলের বাসিন্দা।
থানা পুলিশ ও সাইকেল মালিকরা বলছেন, পৌরসভায় ইতোমধ্যে একাধিক বাই সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ছাত্রের পিতা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশী অনুসন্ধান শুরু হয়।
অনুসন্ধানের এক পর্যায়ে সোমবার সকালে পুলিশী অভিযানে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে জাওয়াদকে আটক করে থানা হেফাজতে নেয়।
পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম জানান, জিজ্ঞাসাবাদে ধৃত জাওয়াদের তথ্যমতে হাসপাতাল রোডের একটি ভাঙাড়ি দোকান থেকে ৪টি ও অন্য স্থান থেকে ৩ টি মোট ৭টি সাইকেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাংবাদিক ফসিয়ার রহমান জানান, ভাঙাড়ী দোকান থেকে উদ্ধার হওয়া ৪টি সাইকেলের মধ্যে দু’টি নতূন সাইকেল রয়েছে। এর মধ্যে আমার ছেলের ১টি ও এএসআই গোপাল চন্দ্র সাহার ছেলের ১টি। তিনি অভিযোগ করেন চোর জাওয়াদ এসব সাইকেলগুলো পানির দামে ভাঙাড়ী দোকানে বিক্রি করে দেয়।
এ ঘটনায় থানায় ওসি রিয়াদ মাহমুদ জানান, চোরাই সিন্ডিকেটের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:২৯:৩০   ২৪৮ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ