ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাশনে কৃষকদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

চরফ্যাশনে কৃষকদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন


আরিফ হোসেন
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট ২০২৫


 

চরফ্যাশনে কৃষকদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

 

ভোলা: চরফ্যাশন “জিংক সমৃদ্ধ ধান বীজ সংরক্ষণে হারমেটিক সাইলোর ব্যবহার” শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 

উপজলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজমুল হুদার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই ভোলার উপপরিচালক কৃষিবিদ মো: খায়রুল ইসলাম মল্লিক।

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ জিংক সমৃদ্ধ ধানের বীজ সংরক্ষণে হার্মেটিক সাইলোর ব্যবহারের উপর কারিগরি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন” হারমেটিক সাইলো মূলত একটি বায়ুরোধী সাইলো যাতে প্রায় ২২০ কেজি ধান বীজ সংরক্ষণ করা যাবে।”

 

প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মো: খায়রুল ইসলাম মল্লিক শিশু, নারীসহ সকল শ্রেণীর মানুষের সুস্থ থাকার জন্য জিংক সমৃদ্ধ ধানের চাল খাওয়ার উপর জোর দেন এবং জিংক সমৃদ্ধ ধানের জাত যেমন ব্রি ধান ৭২, ৭৪ ও ১০২ চাষাবাদে কৃষকদের উৎসাহিত করেন।

 

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজমুল হুদা কৃষক কর্তৃক বিভিন্ন ফসলের মানসম্মত বীজ উৎপাদন,  সংরক্ষণ ও ব্যবহারের উপর জোর দেন যাতে কৃষকের উৎপাদন খরচ কম হয়। গেইন, বাংলাদেশের পক্ষ থেকে চরফ্যাশন উপজেলায় ১০ টি সহ ভোলা জেলায় মোট ৩০ টি হার্মেটিক সাইলো বিনামূল্যে বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার আবু তাহের, এসএপিপিও সানাউল্লাহ আজম,  এসএএও বিকাশ চন্দ্র সহ দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৪৪:৫৭   ২৮০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ