ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জলবায়ু সুশাসন শক্তিশালী কারণে তৃণমূলের ভূমিকা শীর্ষক সেমিনার

জলবায়ু সুশাসন শক্তিশালী কারণে তৃণমূলের ভূমিকা শীর্ষক সেমিনার


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫


জলবায়ু সুশাসন শক্তিশালী কারণে তৃণমূলের ভূমিকা শীর্ষক সেমিনার

পটুয়াখালী: কমিউনিটি ভিত্তিক জলবায়ু সুশাসন বাস্তবায়নে জবাবদিহিতা ও স্বচ্ছতার বিকল্প নেই। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় অনিয়ম, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ববরাদ্দকৃত অর্থের অব্যবহার, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে ত্রান বিতরণে অস্বচ্ছতা এবং উন্নয়ন প্রকল্পে তৃণমূল বা প্রান্তিক জনগণের অংশগ্রহণ না থাকা একটি বড় বাধা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা এগারটায় কলাপাড়া প্রেসক্লাবের হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে এসব অভিমত তুলে ধরেন বক্তারা। ওয়েব ফাউন্ডেশনের বাংলাদেশে তৃনমূল জনগোষ্ঠীর আংশগ্রহনের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরন (এসসিজিজিপি) প্রকল্পের এ সেমিনারে প্রজেক্ট অফিসার আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি। উপস্থিত ছিলেন সংস্থার কমিউনিটি মবিলাইজেশন অফিসার সোনিয়া আক্তার।

সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সামাজিক জবাবদিহিতা ও জলবায়ু সুশাসন বাস্তবায়নে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। উপকূলী এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত কৃষি সহায়তা ও পুনর্বাসন বাজেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা সুনিশ্চিত করতে হবে। প্রশিক্ষণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। জরুরি ত্রান বিতরণে নানা অনিয়ম ও অপব্যবহার রোধ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত প্রশাসনিক ব্যয় তিন থেকে চার গুণ বাড়ানো হয়। এমন অলীক প্রশাসনিক খরচ কমাতে হবে।

সেমিনারের দ্বিতীয় সেশনে তিনটি গ্রুপে অংশগ্রহণকারী সাংবাদিকরা কাল্পনিক বাজেট ধরে তার নানা অসংগতি প্রস্তাবনা আকারে তুলে ধরেন।

সেমিনারে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৩৮   ২৫৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ