ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক

সালথায় ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫


সালথায় ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক

ফরিদপুর: সালথা উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) বিকেলে রামকান্তুপুর ইউনিয়নের নারানদিয়া গ্রামে ফরিদপুর-২ আসন সালথা-নগরকান্দায় বিএনপির দলীয় এমপি প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের হাতকে আরো শক্তিশালী করতে এ বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে বক্তরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় এমপি প্রার্থী শামা ওবায়েদের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, বিএনপি গণতন্ত্র রক্ষার দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বনির্ভরতার স্বপ্ন দেখেছিলেন। তার সুযোগ্য পুত্র তারেক রহমান আধুনিক ও উন্নত রাষ্ট্র গড়তে এবং জনগণের ভোটাধিকারসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন।
তিনি আরো বলেন, গত ১৭ বছর আমরা স্বৈরাচার আওয়ামী লীগের হামলা-মামলা ও অত্যাচার সহ্য করে দলীয় সকল কর্মসূচি পালন করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখন আমাদের বিএনপির কিছু লোক স্বৈরাচার আওয়ামীলীগের লোকদের পূর্নবাসনের চেষ্টা করছে। আমরা এটা মেনে নেব না।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মিজান খান, সালথা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহব্বয়ক ও রামকান্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন আটঘর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদুর রহমান (মুরাদ), যুবদল নেতা শাফিকুল ইসলাম, বালাম হোসেন, সালথা উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর সভাপতি ইয়াসিন হোসেন, সাধারন সম্পাদক শামীম তালুকদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল নেতা সাইফুল আলম।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫১   ২৪৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ