ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে লালমোহনে মশাল মিছিল

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে লালমোহনে মশাল মিছিল


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫


ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে লালমোহনে মশাল মিছিল

ভোলা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে ভোলার লালমোহন উপজেলায় মশাল মিছিল করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ভিপি নুরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর যারা হামলা করেছে তাদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোনোভাবেই দিল্লির প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না। একইসঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিসহ ১৪ দলের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে। না হয়, আরো কঠিন কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন বক্তারা।
লালমোহন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির শ্রম ও কর্মসংস্থান সম্পাদক আরিফ হোসেন, ভোলা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আতিকুর রহমান আবু তৈয়ব, জেলা ছাত্রঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক রাহাত হাসান রুমিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগিরক ঐক্যসহ বিভিন্ন দল এই মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:৫১:৩৮   ২৪৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ