ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সভা

পাইকগাছায় স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সভা


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫


পাইকগাছায় স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সভা

খুলনা: স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ পাইকগাছা উপজেলা শাখার নবগঠিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পাইকগাছার সরল নবপল্লীতে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে নবগঠিত সভাপতি অব. প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর বাছাড় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বক্তারা, স্বামী বিবেকানন্দের নীতি আদর্শ মেনে আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সদস্য সংগ্রহ, আগামী শারদীয় দুর্গোৎসবে সেবা মূলক কার্যক্রম, বাংলা, সংস্কৃত ভাষার শুদ্ধ উচ্চারণ সহ ইংরেজি ভাষা শেখানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। তারা বলেন, সঠিক জ্ঞান চর্চা, শিষ্টাচার মানুষের চরিত্র গঠন করে। বিবেকানন্দের আদর্শ মানবজাতিকে তার অন্তর্নিহিত দেবত্ব শিক্ষা দেয়া এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তা কীভাবে কাজে লাগাতে হয় তা শেখানো।

বক্তারা আরো বলেন, আমাদের শিশুরা ভবিষ্যতে সঠিক ভাবে পবিত্র গ্রন্থ গীতা, বেদ মন্ত্র উচ্চারণ করতে পারে তাহার ব্যবস্থা করা আবশ্যক। আমরা আমাদের সন্তানদের কে শিশু কাল থেকে প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনে সুশিক্ষা, শিষ্টাচার, নীতি নৈতিকতা শিক্ষায় উদ্বুদ্ধ করে দেশ, সমাজ ও মানবকল্যাণে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান।

সভায় নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য অব. উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপদেষ্টা শ্রী রমেন্দ্রনাথ সরকার, বীরমুক্তিযোদ্ধা অব. রণজিৎ কুমার সরকার, অব. শিক্ষক দিলীপ কুমার দাশ, অ্যাড. অজিত কুমার মন্ডল সহ সভাপতি নিহার রঞ্জন গোলদার ও নন্দলাল ঘোষ, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক বিমল কুমার সরকার, সহ সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ বিমল কৃষ্ণ সরদার, সাংগঠনিক সম্পাদক জীবেশ চন্দ্র রায়, দপ্তর সম্পাদক শ্যামাপদ সানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিভাসেন্দু সরকার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিভূতি ভূষণ সরদার, স্বাস্থ্য ও চিকিৎসক বিষয়ক সম্পাদক পূর্ণ চন্দ্র মন্ডল, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমার রায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক নয়ন মনি বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য মনোহর চন্দ্র সানা, জগন্নাথ সানা, তুষার কান্তি মন্ডল, সুনীল কুমার মন্ডল, পার্থ প্রতীম বাছাড় প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৮:০৮   ৪৮২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ