ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শয়নকক্ষে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ঝুলে ছিলো শিক্ষার্থীর মরদেহ

শয়নকক্ষে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ঝুলে ছিলো শিক্ষার্থীর মরদেহ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট ২০২৫


শয়নকক্ষে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ঝুলে ছিলো শিক্ষার্থীর মরদেহ

পটুয়াখালী: গলাচিপায় আমরান (১৬) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ৩০ আগষ্ট বিকেল ৪টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কের এক ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আমরান উপজেলার চরকাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত অসীম হাওলাদারের ছেলে। তিনি গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে আমরানের বাবা মারা যান। পরে তার মা সাবিরা সুলতানা লিয়া অন্যত্র বিয়ে করেন। বর্তমানে আমরান শেরে বাংলা এলাকায় নানি নাজমুন নাহারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার বড় ভাই চিকিৎসার কাজে ঢাকায় রয়েছেন।

শনিবার দুপুরে নানি বাসার বাইরে কাজে যান। বাসায় ফিরে ডাকাডাকি করেও আমরানের সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, শয়নকক্ষে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে তার দেহ। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেছে।
গলাচিপা থানার ওসি মো. আসাদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩০:৪৫   ১৯৯ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ