ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগর প্রেসক্লাবে বিএনপি প্রার্থীর মতবিনিময়

নবীনগর প্রেসক্লাবে বিএনপি প্রার্থীর মতবিনিময়


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট ২০২৫


নবীনগর প্রেসক্লাবে বিএনপি প্রার্থীর মতবিনিময়

চট্রগ্রাম: ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি, কমপ্লেইন্ট এন্ড ডিজিলেন্স কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সাবেক সভাপতি, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক,ঢাকাস্থ্য নবীনগর কল্যাণ সমিতির সহ-সভাপতি এডভোকেট মোঃ আব্দুল মতিন আজ রবিবার (৩১/০১) নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি বলেন,.আমি নবীনগরের সন্তান, আমার বাড়ি রতনপুর ইউনিয়ন শাহ্পুর গ্রামে। আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান যখন জগন্নাথপু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রথম আহ্বায়ক কমিটি করেছিলেন আমি সেই কমিটির সদস্য ছিলাম। সেই থেকে আমার রাজনীতির জীবন শুরু এবং জাতীয়তাবাদীর আদর্শে আইনজীবী পেশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে নেতৃত্ব দিয়েছি এবং এলাকার সাধারণ মানুষের সাথে আমার যোগাযোগ রয়েছে। আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি মেনে কাজ করে যাচ্ছি।

প্রত্যেকটি মানুষের জীবনে কিছু লক্ষ্য থাকে। আমি আমার জীবনে নবীনগরকে নিয়ে কাজ করার একটি স্বপ্ন রয়েছে। স্বাধীনতার ৫৪ বছরেও নবীনগরে কাঙ্খিত উন্নয়ন হয়নি। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। যদি দল মনোনয়ন দেয় এবং নবীনগর বাসী আমাকে নির্বাচিত করে আমি নবীনগরকে একটি স্যাটেলাইট উপ শহর হিসেবে গড়ে তুলব। আমি গুরুত্ব দিব শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ,কৃষিসহ সকল সেক্টরে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনজীবী হিসেবে আমার দীর্ঘ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন ও অধিকার আদায়ের গুরুত্ব। আমি চাই এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের সামাজিক, অর্থনৈতিক রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে।

তিনি আরো বলেন,আমাকে যদি দল মনোনয়ন নাও দেয়, দল যাকেই মনোনয়ন দেয় আমি দলের হয়ে তার জন্য কাজ করব। তিনি বলেন, আমি এমপি হই আর না হই নবীনগরবাসীর সাথে থাকব এবং সাংবাদিক সমাজকে নিয়ে নবীনগরের উন্নয়নে কাজ করব।এ সময় তিনি নবীনগর প্রেসক্লাবের দাতা সদস্য হওয়ার ঘোষণা দেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

উপস্থত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা কামাল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:আরজু, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন,নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির,নবীনগর প্রেসক্লাবের সাবেক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল। নবীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম চৌধুরী,নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:০৮:৩৫   ১৫৫ বার পঠিত  |            







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ