ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাগর মোহনায় জেলে ট্রলার ডুবি, নিখোঁজ ১,উদ্ধার ৭

সাগর মোহনায় জেলে ট্রলার ডুবি, নিখোঁজ ১,উদ্ধার ৭


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫


সাগর মোহনায় জেলে ট্রলার ডুবি, নিখোঁজ ১,উদ্ধার ৭

ভোলা: চরফ্যাসনের সাগর মোহনায় ৮ মাঝি মাল্লাসহ জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় সাগরে থাকা অপর জেলে ট্রলার জীবিত ৭ জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন মিজানুর রহমান(৩০) নামের এক জেলে। নিখোঁজ জেলে মিজানুর রহমান শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. রফিজল ইসলামের ছেলে।সোমবার রাতে নোয়াখালীর সাগর মোহনার কালকিনী এলাকার ভাসান চরে বৈরি আবহাওয়ার কারনে তীব্র ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে।
জীবিত উদ্ধার হওয়া জেলে ট্রলারের মাঝি খোরশেদ আলম জানান, গত শুক্রবার বিকালে তিনসহ অপর ৭ জন মাল্লা নিয়ে তিনি গভীর সমুদ্রে মাছ শিকারে যান। চার দিন তার জাল পেতে সাগরেই অবস্থান করছিলেন। শুক্রবার রাতে হঠাৎ বৈরি আবহাওয়ার কারনে সাগর উত্তাল হয়ে উঠলে তারা জাল নিয়ে নোয়াখালীর কালনিকি এলাকার ভাসান চরে আশ্রয় নেয়ার জন্য যাওয়ার পথে তীব্র বাতাস ও ঢেউয়ের তোড়ে তাদের মাছ ধরা ট্রলারটি উল্টে যায়।

এসময় সাগরে থাকা অপর মাছ ধরা ট্রলার তাকেসহ ৭ জনকে জীবত উদ্ধার করতে সক্ষম হলেও স্রোতের টানে জাল ও ট্রলারসহ জেলে মিজানুর রহমান সাগরে ভেসে যায়। অপর জেলে ট্রলারের জেলেরা প্রাণপন চেষ্টা করেও মিজানকে উদ্ধার করতে পারেননি।
উদ্ধার কাজে অংশ নেয়া জেলে শাহাবুদ্দিন জানান, তাদের ট্রলারের পাশে দিয়েই যাচ্ছিলো খোরশেদ মাঝির ট্রলারটি। তীব্র বাতাস ও ঢেউয়ের তোড়ে তাদের ট্রলারটি উল্টে গেলে তৎখনিক তারা সাগরে ভসমান অবস্থায় ৭ জেলেকে জীবিত উদ্ধার করেন। এসময় খড় স্রোতে ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যান জেলে মিজান। প্রাণপন চেষ্টা করেও স্রোতের কারনে তাকে উদ্ধার করা যায়নি।
সামরাজ ঘাটের আড়ৎ মালিক সমিতির সাবেক সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন জানান, দূর্ঘটনার খবর পেয়ে রাতেই নিখোঁজ জেলে মিজানকে উদ্ধারের অভিযান অব্যহত রয়েছে। অপর উদ্ধার হওয়া ৭ জেলে সুস্থ্য আছেন। তবে নিখোঁজ জেলে মিজানকে উদ্ধারের জন্য সরকারের কাছে সহযোগিতা চান তিনি।
চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, জেলে ট্রলার ডবির খবর পেয়ে জেলেদের উদ্ধার ও নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য নৌ-পুলিশ ও কোষ্টগার্ডকে অবহিত করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৯:৫৩   ৩২৪ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ