ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫


পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

পাবনা: ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহতের পর মোটরসাইকেল চালক আহত সোহেল রানা ও মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মঙ্গলবার বিকেল তিনটার দিকে মারা যান সোহেল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মারা যান সোহেলের স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও মেয়ে সুমাইয়া (৭)।

তাদের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া উত্তর পাড়া গ্রামে। সোহেলের বাবার নাম আক্কাস আলী। স্বজন এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসছে। চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৌলানপুর কবরস্থানে পাশাপাশি তিনটি কবর কাটা হয়েছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর শ^শুর বাড়ি থেকে মোটরসাইকেলে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান সোহেল রানা।
ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

একই পরিবারের ৩ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পৌলানপুর কবরস্থানে পাশাপাশি তিনটি কবর কাটা হয়েছে।

ওসি আরও জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৫৮   ৪২৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ