ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » ঘরে ঢুকে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পেলো সন্তান

ঘরে ঢুকে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পেলো সন্তান


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫


ঘরে ঢুকে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পেলো সন্তান

ভোলা: লালমোহনে আকিমজান (৭০) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরভুতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ল্যাংগুটিয়া গ্রামে বৃদ্ধার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আকিমজান ওই গ্রামের জাহাঙ্গীর ডুবাই বাড়ির তোফাজ্জল হোসেনের স্ত্রী।
বৃদ্ধার ছেলে কামাল বলেন, আমার মা-বাবা রফিক ভাইয়ের সাথে থাকেন। আজ সকালে তাদের ঘরের সামনের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করি। কোনও শব্দ না পাওয়ায় পেছনে গিয়ে দেখি দরজা খোলা। এসময় ঘরে ঢুকে সামনের বারান্দায় গিয়ে দেখি আমার মায়ের রক্তাক্ত লাশ পড়ে আছে।

অপরদিকে বাবা ও আমার ভাই রফিকের স্ত্রী তানিয়া বেগমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেয়।
কামাল আরও বলেন, এর আগে কয়েকবার আমাদের বাড়ি চুরি হয়েছে। তবে এবার ডাকাতি করে ঘরের স্বর্ণালংকারসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, চোরচক্রের সদস্যদের চিনে ফেলায় ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৪:৫৭   ৩৬৮ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ