ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ‘মধু চক্রের’ মূলহোতা সাগর আটক

চাটমোহরে ‘মধু চক্রের’ মূলহোতা সাগর আটক


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫


চাটমোহরে ‘মধু চক্রের’ মূলহোতা সাগর আটক

পাবনা: চাটমোহরে নারী দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ব্ল্যাকমেইলিং, মাদক বিক্রি ও সেবনে উদ্বুদ্ধ করাসহ নানা অপকর্মের মূলহোতা সাগর হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ। তিনি মধুচক্রের মূলহোতা (হানিট্যাপ) বলে পরিচিত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে চাটমোহর পৌর শহরের জিরো পয়েন্ট এলাকার তায়জুল ইসলামের ছেলে।

এই চক্রের বেশকিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরেই ফুঁসে ওঠে সচেতন নাগরিক সমাজ। অভিযুক্তদের আটকের দাবিতে হয় একাধিক মানববন্ধন।

জানা গেছে, নিজেকে নৃত্যশিল্পী দাবি করা সাগর হোসেনসহ বেশ কয়েকজন স্কুল-কলেজে পড়–য়া তরুণ-তরুণী মধু চক্রের ফাঁদ পেতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ব্ল্যাকমেইলিং করে অর্থ আদায়, মাদক বিক্রি ও সেবনসহ গোপনে নানা অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। এই চক্র পৌর শহর ও আশেপাশের বেশকিছু স্কুলের নারী শিক্ষার্থীদের টার্গেট করে তাদের দলে ভেড়ানো এবং নগ্ন ভিডিও তৈরি করে অশ্লীল কর্মকান্ড পরিচালনা করে অর্থ আদায় করাই ছিল এই চক্রের কাজ।

এরপর সামাজিক যোগাযোগে ব্যাপক নিন্দা, দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবির ঝড় ওঠে। অভিযুক্তদের আটকের দাবিতে বেশ কয়েকটি স্থানে পৃথক মানববন্ধন করে চাটমোহরের সচেতন সমাজ। এরমধ্যে এই চক্রের বেশকিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এরপর শনিবার রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে মধু চক্রের অন্যতম এক কিশোরীকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ। মঙ্গলবার ভোরে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকা থেকে তাকে আটক করা হয় এই চক্রের মুলহোতা সাগরকে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ‘ইতিমধ্যে আমরা এই মধুচক্রের অন্যতম নারী সদস্যকে আটক করে আদালতে সোপর্দ করেছি। এরপর এই চক্রের মূলহোতা সাগরকে আটক করা হয়েছে। তার (সাগর) বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলামন বলে জানান ওসি।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:১০:২১   ৫০২ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন
ঐতিহ্যবাহী তারাবাড়িয়া পশুর হাটে জমে উঠেছে কোরবানির বেচাকেনা
১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা
চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা



আর্কাইভ