ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুর-২ আসনের জামায়েত মনোনীত প্রার্থী শামীম সাঈদী গণসংযোগ

পিরোজপুর-২ আসনের জামায়েত মনোনীত প্রার্থী শামীম সাঈদী গণসংযোগ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫


পিরোজপুর-২ আসনের জামায়েত মনোনীত প্রার্থী শামীম সাঈদী গণসংযোগ

পিরোজপুর: কাউখালীতে সোমবার (১সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের চৌরাস্তায়, পাঙ্গাশিয়া বাজার, নতুন বাজার, বেকুটিয়া ব্রিজ সংলগ্ন বাজারসহ বিভিন্ন এলাকা জনসংযোগ করেন, পিরোজপুর ২ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়েত ইসলামের মনোনীত প্রার্থী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে জামাত নেতা শামীম সাঈদী।

এ সময় তিনি বাজারের বিভিন্ন দোকানপাটের ব্যবসায়ীদের ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময়সহ গণ সংযোগ করেন। শামীম সাঈদী বলেন আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। আপনাদের বিবেক অনুযায়ী সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন, যাতে ব্যবসা করার সময় আপনাদের কোন চাঁদা দিতে না হয়।

সাধারণ জনগণ ও দেশ যাদের কাছে নিরাপদ থাকবে তাদেরকে ভোট দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাই। শাসক নয় জনগণের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসন থেকে জামাতের মনোনীত প্রার্থী হিসেবে দোয়া চাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা জামায়েতের আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম, সাবেক আমির মাওলানা সিদ্দিকুল ইসলাম, উপজেলা জামায়েতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির সহ নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:১২   ২৯২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ