ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গলাচিপায় বিপুল সংখ্যক জাল টাকাসহ এক যুবক আটক

গলাচিপায় বিপুল সংখ্যক জাল টাকাসহ এক যুবক আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫


গলাচিপায় বিপুল সংখ্যক জাল টাকাসহ এক যুবক আটক

পটুয়াখালী: গলাচিপা উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকাসহ মো. ইয়াসিন তালুকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ১ সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করে গলাচিপা থানা পুলিশ। এর আগে রোববার বিকেলে গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম তুষারের নেতৃত্বে উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের উলানিয়ার ফুলখালী সুইসগেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিনকে আটক করে পুলিশ।

এসময় তার কাছ থেকে ১৩টি এক হাজার টাকার জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়। ইয়াসিন রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা সলেমন তালুকদারের ছেলে।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ইয়াসিনকে জাল টাকা পাচারের সময় আটক করে। ইয়াসিন দীর্ঘদিন ধরে জাল টাকা পাচারের সঙ্গে জড়িত। এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:২৪   ২২৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ