ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নদী রক্ষায় বিশ্ব নদী দিবসের বিশেষ প্রস্তুতি সভা

নদী রক্ষায় বিশ্ব নদী দিবসের বিশেষ প্রস্তুতি সভা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫


নদী রক্ষায় বিশ্ব নদী দিবসের বিশেষ প্রস্তুতি সভা

ঝালকাঠি: নদী রক্ষায় বিশ্ব নদী দিবস উদযাপনের বিশেষ প্রস্তুতি সভা গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া সেতু পর্যটন কেন্দ্র ডলফিন পয়েন্টে এসভা অনুষ্ঠিত হয়। ”এসো নদীর বন্ধু হই, নদী সংরক্ষণে ব্রতি রই” এই প্রতিপাদ্যকে সামনে আগামী ২৮ সেপ্টেম্বর পালিত হবে বিশ্ব নদী দিবস।
নদী বন্ধু সমাজের আয়োজনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নদী বন্ধু সমাজের কেন্দ্রিয় কমিটির সভাপতি প্রভাসক প্রান কৃষ্ণ বিশ্বাস।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা স্কাউটসের সাধারন সম্পাদক এনায়েত কবির খান, চ্যানেল আই ও সমকাল পিরোজপুর জেলা প্রতিনিধি ফসিউল আলম বাচ্চু, চারন সাংবাদিক দেবদাস মজুমদার, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, প্যান এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান, কবি, সংগঠক ও সাবেক যুব উন্নয়ণ অফিসার আলআমিন বাকলাই, পুলিশ পরিদর্শক মো.আবদুল হক, সাংবাদিক রহিম রেজা, সাংবাদিক ও সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম, সাংবাদিক আলমগীর শরীফ, পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক আবির হোসেন, সাংবাদিক রিয়াদ মাহমুদ তালুকদার, মাসুম বিল্লাহ, সাবিনা ইয়াসমিন, অদিতি মন্ডল, শিউলী মজুমদার, মেহেদী হাসান, হারুন অর রশীদ, মহিদুল ইসলাম, শারমিন ইসলাম, লোকমান হোসেন, শুক্লা হালদার, চাঁদনী আক্তার ও এসএম আকাশ প্রমূখ।

সভায় আগামী ২৮ সেপ্টেম্বর পিরোজপুরের কচাঁ নদীর বেকুটিয়া ডলফিন চত্বরে বিশ্ব নদী দিবস পালনে নানা কর্মসুচী গ্রহন করা হয়। কর্মসুচীর মধ্যে রয়েছে ২৮ সেপ্টেম্বর বেলা ১১ টায় নদী সুরক্ষায় মানববন্ধন, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, নদীতীরে বৃক্ষরোপন, নদী ভ্রমন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫২:৪৭   ৩৮৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ