ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে স্কুলের আলমারির চাবি হস্তান্তর না করায় তালা ভাঙলেন শিক্ষকরা

দোহারে স্কুলের আলমারির চাবি হস্তান্তর না করায় তালা ভাঙলেন শিক্ষকরা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫


দোহারে স্কুলের আলমারির চাবি হস্তান্তর না করায় তালা ভাঙলেন শিক্ষকরা

ঢাকা: দোহার উপজেলায় জয়পাড়া বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ কুলসুম বেগম তার কর্মস্থলে যোগদান না করাসহ অফিসের চাবি হস্তান্তর না করায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্রসহ রেকর্ডপত্র সংরক্ষিত থাকা তিনটি আলমারির তালা ভাঙা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে ও উপস্থিতিতে আলমারির তালা ভাঙা হয়।

এ বিষয়ে বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা আক্তার জানান, সাবেক অধ্যক্ষ কুলসুম বেগমকে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি রেজিস্ট্রি ডাকযোগে ৩ বার চিঠি পাঠিয়েছেন। কিন্তু তিনি চিঠি রিসিভি করেননি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্রসহ রেকর্ডপত্র সংরক্ষিত থাকা যে আলমারিগুলো রয়েছে তার চাবিও হস্তান্তর করেননি। তাই আজ সকল শিক্ষকবৃন্দ মিলে এবং প্রশাসনের অনুমতিক্রমে ও উপস্থিতিতে এই আলমারিগুলোর তালা ভাঙা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, শিক্ষক নাদিরা বেগম, লাভলী আক্তার, ভবতোষ রাজবংশীসহ সকল শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, গত জুলাই বিল্পবের পর বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ কুলসুম বেগমকে পদত্যাগে আন্দোলন শুরু হলে সেসময় থেকে প্রায় ১ বছরের অধিক সময় পাড় হয়ে চলছে।এ বিষয় নিয়ে বিদ্যালয় কতৃপক্ষ একাধিকবার জরুরি সভা শেষে সিদ্ধান্ত গৃহিত হয় বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংরক্ষিত থাকা আলমারির তালা ভেঙ্গে রেকর্ডপত্রের তালিকা নথিভুক্ত করার জন্য ৭ জন শিক্ষককে নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়।
এ বিষয়ে সাবেক অধ্যক্ষ কুলসুম বেগমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি পদত্যাগ পত্রে কোন সাক্ষর দেই নাই। সুতরাং আদেশ অবৈধ। এর বিরুদ্ধে আমি উচ্চতর আদালতে হাজির হবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১০:১৭   ৫৯৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ