ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫


নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্রাহ্মণবাড়ীয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভা ছিল শুধুই আনুষ্ঠানিকতা নয়; বরং ছিল আগামী দিনের রাজনৈতিক সংগ্রামের রূপরেখা তুলে ধরার এক মঞ্চ। স্থানীয় নেতাদের বক্তব্যে উঠে এসেছে দীর্ঘ দমন–পীড়নের ইতিহাস, ভোটাধিকার হারানোর বেদনা, আবার ভবিষ্যতের আন্দোলনে দৃঢ় প্রত্যয়ের আহ্বান।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকালে উপজেলা শহরের প্রধান সড়কজুড়ে সাজ সাজ রব। হাতে দলীয় পতাকা, পোস্টার, ব্যানার—কর্মীরা ভিড় জমালেন র‍্যালিতে। ঢোলের শব্দ, স্লোগান আর নেতৃত্ব পুনরুদ্ধারের অঙ্গীকারে প্রাণবন্ত হয়ে ওঠে ছোট্ট উপজেলা শহর। চারদিকে এক ধরনের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, যেন এই আয়োজন কেবল প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং দীর্ঘ আন্দোলনের প্রস্তুতির বার্তা।

আজ মঙ্গলবা ২ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় নাসির নগর উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি নাসির নগর পি টি আই মার্কেট প্রাঙ্গন থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ঈদগাহ ময়দানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরীর ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় পবিত্র আল কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি, ব্রাহ্মণ বাড়ীয়া -( ১ আসনে) দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি এন পি র সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিরুল হোসেন চকদার, সহ সভাপতি মোঃ আব্দুল হাই, উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ গোলাম নুর মেম্বার , উপজেলা যুবদলের আহবায়ক মীর মোস্তফা জালাল, যুগ্ম আহবায়ক মোঃ মোশাররফ হোসেন তালুকদার, এম এ মঈন।

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সদস্য মোঃ শামীম তালুকদার, অলিউর রহমান, উপজেলা জাসাসের আহবায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন, সদস্য সচিব সাদেকুর রহমান, তাতীদলের সভাপতি মোঃ শাহীন মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ রিপন মিয়া, মহিলা দলের সাবেক সভানেত্রী হাসনাহেনা, ছাত্র দলের সাবেক আহবায়ক তাকিউল ইসলাম, এহসান কাদের মিল্টন, কে এম মারজান, মোজাহিদুল ইসলাম, চৌধুরী ডালিম, কলেজ ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি ইশতিয়াক আহমেদ তপু,সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, খায়রুল ইসলাম, তরুণ দলের সদস্য সচিব নিজাম আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ছিল ক্ষোভ আর দৃঢ়তা—“দেশ আজ কঠিন সময় পার করছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। গত ১৭ বছরে বিএনপির তিন হাজার নেতা–কর্মী গুম হয়েছেন, ষাট লাখ মানুষ মামলা–হামলার শিকার হয়েছেন। ফ্যাসিস্টদের কারণে আমরা মসজিদে মিলাদও করতে পারিনি।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন।
তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতন হলেও বিভিন্ন অফিস–আদালতে তাদের দোসররা এখনও সক্রিয়। তারা নানাভাবে ষড়যন্ত্র করছে, নাটক সাজাচ্ছে। তাঁর কথায় বারবার উঠে এসেছে “ঐক্যের ডাক”—নিজ নিজ অবস্থান থেকে দলের নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান।

ভিন্ন আঙ্গিক, স্মৃতিচারণ ও ক্ষোভ সভায় শুধু রাজনৈতিক বার্তাই নয়, ছিল আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ। বক্তারা দাবি তুলেছেন, ৫ আগস্টের শহীদ পরিবারদের ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসন দিতে হবে। এতে উপস্থিত নেতাকর্মীরা বারবার স্লোগানে ফেটে পড়েন। দীর্ঘ দমন–পীড়ন, মামলা–হামলায় সংগঠনটি ভাঙা–গড়ার মধ্যে দিয়ে গেছে।

এ অবস্থায় স্থানীয় নেতাদের বক্তব্যে যে হতাশার পাশাপাশি দৃঢ় প্রত্যয় প্রকাশ পেয়েছে, তা ভবিষ্যতে রাজপথের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এ ছাড়া ইউনিয়ন পর্যায়েও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিত ছিলেন ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:০৬:০৫   ১৫৯ বার পঠিত  |         







চট্রগ্রাম থেকে আরও...


যারা ধর্ষণের মিথ্যা তথ্য প্রচার করে হাতিয়াকে কলংকিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে: মাহবুবের রহমান শামীম
হাতিয়ায় দরজার বাহিরে তালা দিয়ে ছাত্রদল নেতার ঘরে আগুন
হাতিয়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে হিন্দুসম্প্রদায়ের মানববন্ধন
নোয়াখালী-৬ হাতিয়া আসনে আবদুল হান্নান মাসউদ বিজয়ী
হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিক সহ আহত ৩০



আর্কাইভ