ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে যাত্রী পরিবহনের বাস ডিপোর উদ্বোধণ

দোহারে যাত্রী পরিবহনের বাস ডিপোর উদ্বোধণ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫


দোহারে যাত্রী পরিবহনের বাস ডিপোর উদ্বোধণ

ঢাকা: দোহার উপজেলায় জয়পাড়া পরিবহন ও ডি-এনকে পরিবহনের নিজস্ব বাস ডিপো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর প্রশাসক ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম পৌরসভার কাটাখালিতে আনুষ্ঠানিকভাবে এই বাস ডিপোর উদ্বোধন করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম. মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.নুরুল ইসলাম বেপারী, জয়পাড়া পরিবহন মালিক সমিতির সভাপতি মো.সিরাজুল ইসলাম ফকির , সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন খোকন,উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বেপারী, দোহার পৌরসভার সাবেক কাউন্সিলর ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল আউয়াল, ছাত্রদলের সভাপতি সেলিম ওসমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানিয়া তাবাসসুম বলেন, “দীর্ঘদিন ধরে দোহারের তিনটি পরিবহনের মধ্যে দুটি পরিবহনের নির্দিষ্ট বাস ডিপো থাকলেও জয়পাড়া ও ডিএনকে পরিবহনের কোনো নির্দিষ্ট ডিপো ছিল না। কালেমা চত্বরে অস্থায়ীভাবে তারা কার্যক্রম পরিচালনা করছিল, যা যানজট এবং জনদুর্ভোগের অন্যতম কারণ ছিল। নতুন স্থানে ডিপো স্থানান্তরের ফলে জয়পাড়া বাজার এলাকায় যানজট অনেকটাই কমে আসবে বলে আশা করি।”

জয়পাড়া পরিবহনের সভাপতি সিরাজ ফকির বলেন, “আশপাশে জায়গা না পাওয়ায় নির্দিষ্ট বাস ডিপো করতে সময় লেগেছে। অবশেষে আমরা একটি স্থায়ী জায়গায় ডিপো চালু করতে পেরেছি।”

সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন খোকন জানান,“নতুন এই বাস ডিপো আমাদের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে এবং যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৫১   ৪১৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ