ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে রাজার উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চাটমোহরে রাজার উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫


চাটমোহরে রাজার উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজশাহী: পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজার উদ্যোগে পাবনার চাটমোহরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (০৩ আগস্ট) বিকেলে আনন্দ র‌্যালী, সন্ধ্যায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

বিকেলে নেতাকর্মীরা বাদ্য বাজনা ব্যানার ফেস্টুন নিয়ে একটি আনন্দ র্যালী বের করে। চাটমোহর বাসস্ট্যান্ড থেকে বের হয়ে র্যালীটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী ইউনুর সভাপতিত্বে ও
চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মোবারক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম, ফৈলজানা ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মাস্টার, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, যুবদল নেতা আলামিন তালুকদার, ডিবিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি গণতান্ত্রিক দল। মাটি ও মানুষের কল্যাণে গণতন্ত্র পুনরুদ্ধারে সবসময় কাজ করে আসছে। বিগত ১৭ বছর উৎসবমুখর পরিবেশে দলটির প্রতিষ্ঠকবার্ষিকী পালন করতে দেয়নি ফ্যাসিস্ট সরকার। নেতাকর্মীরা জেলজুলুম হুলিয়া মাথায় নিয়ে পালিয়ে বেরিয়েছেন। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র এখনও থেমে নাই। তাই সবাইকে ঐকবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আগামী নির্বাচনে পাবনা-৩ আসনে হাসানুল ইসলাম রাজা ধানের শীষের মনোনয়ন পাবেন আশাবাদ ব্যক্ত করে সবাইকে তার পক্ষে কাজ করার আহবান জানান বক্তারা। আলোচনা সভা শেষে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০১:১৭   ৪৫৬ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ