ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ফি বৃদ্ধিার প্রতিবাদে মানববন্ধন

অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ফি বৃদ্ধিার প্রতিবাদে মানববন্ধন


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫


অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ফি বৃদ্ধিার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর: জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণ ফি অবিবেচ্য ও অস্বাভাবিকভাবে বৃদ্ধি করার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিক্ষোভ-সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

সকাল ১১ টার দিকে ফুলবাড়ী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেচ চত্বরে বিক্ষোভ-সমাবেশসহ কলেজের প্রধান ফটকের সম্মুখ ফুলবাড়ী-মাদিলা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানবন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম, সাকিব রহমান, মুরাদ হোসেন, আশারাফি রিম, সজীব আহমেদ অনিক, রাহাত পারভেজ, রায়হান মন্ডল, ইয়াছিন ইসলাম, নুরে জান্নাত, নুসরাত জাহান, ফারহানা আক্তার মিমি, মেহেনাজ আক্তার, রুকাইয়া আক্তার বর্ষা, নাজিম মন্ডল, মনিরুজ্জামান শুভ, মো. আরিফুল, গোলাম মোস্তফা, মৌমিতা রায়, নমিতা শীল, মাগফেরাতুজ জান্নাত মিম প্রমুখ।

শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, পূর্ব কোন অবগত করানো ছাড়াই হঠাৎ অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে করে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য শিক্ষা গ্রহণের পথ বন্ধ করার সিদ্ধন্ত নেয়া হয়েছে। অযৌক্তিভাবে বৃদ্ধি করা বর্ধিত ফরম পূরণ ফি’র সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে। আর প্রত্যাহার করা না হলে আগামীতে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে বাধ্য হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, অনার্স দ্বিতীয় বর্ষের পূর্ণপত্রে ২৫০ টাকার স্থলে ৩৫০ টাকা, অর্ধপত্রে ২০০ টাকার স্থলে ২৫০ টাকা, ব্যবহারিক পরীক্ষায় ফি ২৫০ টাকার স্থলে ৩৫০ টাকা, ইনকোর্স ফি ৩০০ টাকার স্থলে ৬০০ টাকা, কেন্দ্র ফি তত্ত¡ীয়তে ৪৫০ টাকার স্থালে ৬০০ টাকা, ব্যবহারিক কেন্দ্রে ১৫০ টাকার স্থলে ২৫০ টাকা এবং বিশেষ অন্তর্ভুক্তিতে ৩০০ টাকার স্থলে ৬০০ টাকা ধার্য করে আদায় করা হচ্ছে। এ ছাড়াও অকৃতকার্য শিক্ষার্থীদের মোট ফি ৫ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার এবং সি প্রমোটেড শিক্ষার্থীদের ফি ১ হাজার থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। যা কোন ভাবেই যৌক্তিক হতে পারে না।

শিক্ষার্থীরা আরও বলেন, “শিক্ষা একটি মৌলিক অধিকার, অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় সেটিকে ব্যবসার পণ্যে পরিণত করে তুলেছে। অযৌক্তিক ফি প্রত্যাহার না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে এবং প্রয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম অচল করে দেওয়া হবে।”

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ফুলবাড়ী সরকারি কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৫:০৩   ৩০১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ