ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে উপজেলা প্রশাসন শিশুপার্কের উদ্বোধন

আমতলীতে উপজেলা প্রশাসন শিশুপার্কের উদ্বোধন


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫


আমতলীতে উপজেলা প্রশাসন শিশুপার্কের উদ্বোধন

বরগুনা:  আমতলীতে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন শিশু পার্কের উদ্বোধন করা হয়। পার্কের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। বৃহস্পতিবার বিকেল ৪টায় এ পার্কের উদ্বোধন করা হয়।
আমতলী উপজেলা পরিষদের উত্তর পাশের প্রায় ৫০ শতাংশ জমিতে শিশুদের বিনোদনের জন্য অর্ধশতাধিক রাইড এবং সামনের পুকুরে প্যাডেল বোড দিয়ে একটি আধুনিক মানের শিশু পার্ক স্থাপন করেন আমতলী উপজেলা প্রশাসন।

পার্কটি বৃহস্পতিবার বিকেল চারটায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, ইউএনও পতœী আমেনা বেগম, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিআরডিবির চেয়ারম্যান মাঈনুদ্দিন মামুন, বিএনপি নেতা মো. জামাল হোসেন, সাংবাদিক, শিক্ষকসহ শতাধিক শিশুসহ অভিভাবকরা। পার্কটি উদ্বোধনের পরপরই খেলায় মেতে ওঠেন শিশুরা। পার্কে আশা শিশু জায়ান বলেন, পার্কে এসে আমার খুব ভালো লাগছে। এখানে বাঘ, হরিন, ময়ূর জিরাফ, ঈগল, দোলনাসহ নানা রকমের খেলনা রয়েছে। এখন থেকে প্রতিদিন এগুলোতে আমরা মজা করে খেলতে পারবো। শিশুর সঙ্গে পার্কে আশা গৃহিনী রাবেয়া বেগম বলেন, ইউএনও স্যারের জন্য আমাদের শিশুরা এখন পার্কে খেলতে পারবে। আমরা স্যারের জন্য দোয়া করি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামন খান বলেন, আমতলী উপজেলায় শিশুদের বিনোদনের কোন ব্যবস্থা নেই। মেধা বিকাশের জন্য শিশুদের বিনোদন অত্যান্ত জরুরী। তাই আমি শিশুদের কথা চিন্তা করে এই পার্কটি স্থাপনের উদ্যোগ নিয়েছি। আশা করি শিশুরা এখন থেকে প্রতিদিন এই পার্কে আনন্দ বিনোদনের সুযোগ পাবে। তিনি এই পার্কটি পরিস্কার পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য শিশুদের সাথে আসা অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ রাখেন।#

বাংলাদেশ সময়: ০:১৫:১০   ৩৩৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ