ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছা পৌরসভার ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল সেরা করদাতার সম্মাননা

পাইকগাছা পৌরসভার ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল সেরা করদাতার সম্মাননা


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫


পাইকগাছা পৌরসভার ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল সেরা করদাতার সম্মাননা

খুলনা: পাইকগাছা পৌরসভার ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান কে সেরা করদাতার সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর ভবনে কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করতে প্রথম বারের মতো আয়োজন করা হয় ” সেরা করদাতা ” সম্মাননা প্রদান অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা করদাতাদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীন।

পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম নূর আহমদ, ওয়ার্ড প্রশাসক ও উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রধান সহকারী জিয়াউর রহমান, হিসাব রক্ষক মৃণাল কান্তি সানা, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, উপ সহকারী প্রকৌশলী লিংকন আলী, কর নির্ধারক জিএম রফিকুল ইসলাম, কর আদায়কারী সাঈদুর রহমান, সহকারী কর আদায়কারী হেমেন্দ্র নাথ গাইন, শাহিন হোসেন ও বিকাশ চন্দ্র ঘোষ। উল্লেখ্য ২০২৫-২০২৫ অর্থ বছরের সেরা করদাতা হিসেবে ৩ প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে ২ জনকে সেরা করদাতার সম্মাননা প্রদান করা হয়।

মনোনীত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আমিন উদ্দিন সানা ও আলহাজ্ব এসএম ফয়সাল মাহমুদ অপু।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৯:৩৭   ২৫১ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ