ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ার কিশোর প্রযুক্তি উদ্ভাবক নাবিলের পাশে তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ার কিশোর প্রযুক্তি উদ্ভাবক নাবিলের পাশে তারেক রহমান


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫


ব্রাহ্মণবাড়িয়ার কিশোর প্রযুক্তি উদ্ভাবক নাবিলের পাশে তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়া: কিশোর গবেষক ও ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’ অ্যাপসের উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিল-এর মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে তার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে  বৃহস্পতিবার দুপুরে (০৪ সেপ্টেম্বর ২০২৫) ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গবেষক ও উদ্ভাবক নাবিলের গ্রামের বাড়িতে যান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। কিশোর নাবিল এবং তার টিমের আরও দুই সদস্যের সাথে সাক্ষাৎ করেন তিনি। গবেষণা কাজে মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে উৎসাহ দিতে তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে বিশেষ আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী।

কিশোর গবেষক ও উদ্ভাবক নাবিলের সাথে সাক্ষাৎকালে তার প্রতি তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

এসময় উপস্থিত ছিলেন— দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর মাসুদ রানা লিটন ও শাহাদাত হোসেন এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুর রহমান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান ও ঢাকা মহানগর উত্তরের যুবদল নেতা মইনুল ইসলাম সজল প্রমুখ।

প্রসঙ্গত, ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’, এটি একটি অ্যাপসের নাম। শিশু, কিশোরী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বহুমাত্রিক ডিজিটাল প্লাটফর্ম। এই অ্যাপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, হেল্প বাটন ও লাইভ লোকেশন শেয়ারিং, মানসিক স্বাস্থ্য সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধ ফিচার, রক্তদাতার নেটওয়ার্ক ও জরুরি তথ্য, এআই ভিত্তিক আবেগ বিশ্লেষণ, পরিবেশ ও ক্যারিয়ার সচেতনতামূলক কনটেন্ট।

‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’ অ্যাপসটির উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিল-এর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়ায়। সেখানকার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাবিলের এ উদ্ভাবন দেখা যাবে বিশ্বমঞ্চে। আমেরিকা ও তুরস্কে দু’টি সম্মেলনে তার উদ্ভাবন প্রদর্শিত হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৪:১৭   ৪৩৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ