ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় বিরল প্রজাতির সজারু উদ্ধার

কলাপাড়ায় বিরল প্রজাতির সজারু উদ্ধার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় বিরল প্রজাতির সজারু উদ্ধার

পটুয়াখালী: কলাপাড়ায় বিরল প্রজাতির গুরুতর আহত একটি সজারু উদ্ধার করেছেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী, কলাপাড়া শাখার সদস্যরা। এটির দৈর্ঘ্য দুই ফুট ও ওজন ৭ কেজি। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর রাত ১০টায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রাম থেকে প্রাপ্তবয়স্ক এ সজারুটি উদ্ধার করা হয়।
অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী, কলাপাড়া শাখার সদস্যরা জানান, স্থানীয়রা সজারুটিকে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল থেকে সজারুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। সজারুটি পরিপূর্ণ সুস্থ হলে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্তের কথা জানান তারা।
কলাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদিক বলেন, ‘বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধারে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীকে সব সময় সহযোগিতা করা হচ্ছে। সজারুটিকে চিকিৎসা শেষে উন্মুক্ত বনে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী নিধনকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৪০:৫৮   ৩৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
● আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ