ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় ৩ ঘন্টাব্যাপী হাইওয়ে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ

ভাঙ্গায় ৩ ঘন্টাব্যাপী হাইওয়ে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫


ভাঙ্গায় ৩ ঘন্টাব্যাপী হাইওয়ে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ

ফরিদপুর: ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর- ৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ঘটনায় ফুঁসে উঠেছে পুরো ভাঙ্গা উপজেলা বাসী। এ নিয়ে গতকাল থেকে সোস্যাল মিডিয়ায় চলছে তীব্র সমালোচনার ঝড়।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে দুইটি ইউনিয়নের হাজার হাজার মানুষ গ্রাম থেকে উঠে এসে হাইওয়ে এক্সপ্রেস ওয়ে অবরুদ্ধ করে প্রতিবাদ ও মানববন্ধন করছেন গ্রামবাসীরা। এতে ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে দক্ষিণ অঞ্চলের অন্তত ১৬ টি জেলার যানবাহন আটকা পড়েছে। বন্ধ রয়েছে প্রায় ৩ ঘন্টব্যাপী মহাসড়কে আটকে পড়া সর্ব প্রকারের যান চলাচল। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান।

তিনি জানান, সকাল ৮ টা থেকেই ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কের দুটি পয়েন্ট পুখুরিয়া বাসস্ট্যান্ডে ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা। এছাড়াও ঢাকা মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন গ্রামবাসীরা।

ওসি জানান, ভাঙ্গার দুইটি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফুসে উঠেছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরবেন না তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এতে প্রায় ৩ ঘন্টা যাবত মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ভাঙ্গা থানা ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের বোঝানোর চেষ্টা চলছে।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া রবিন, সুজন, সোহেলসহ স্থানীয়রা জানান, আমাদের প্রিয় গ্রামকে বিচ্ছিন্ন করে আমাদের মা-মাটিকে আলাদা করার ষড়যন্ত্র চলছে। এ ঘটনা তারা কোন ভাবেই মানবে না। তাদের দাবি পূনরায় তাদের গ্রাম ভাঙ্গা উপজেলার মধ্যে ফিরিয়ে দেয়া হোক। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করবেন তারা।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৪:০৮:০৫   ৪০২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ