ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সন্ত্রাস বিরোধী আইনে মামলায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনে মামলায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫


সন্ত্রাস বিরোধী আইনে মামলায় দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর: বোয়ালমারীতে নিষিদ্ধ ছাত্রলীগের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ৭৭ জনকে আসামি করা হয়েছে। মামলার এক ও দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো মৎস্যজীবী লীগ নেতা পৌর সদরের আমগ্রামের বাসিন্দ গফফার বিশ্বাস (৩৯) ও পৌর যুবলীগের সদস্য দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম রকিব (৩৬)। তাদেরকে বুধবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত রোববার নিষিদ্ধ ছাত্রলীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীর ছবিসহ পোস্টার লাগানো হয় উপজেলার বিভিন্ন এলাকায়। পোস্টারে লেখা ছিল, “হটাও ইউনুস বাচাও দেশ। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে।” এ ধরনের পোস্টার নিয়ে এলাকায় আতংক ও চাঞ্চল্য সৃষ্টি হয়।

এ কারণে বোয়ালমারী থানার এস আই শফিকুল ইসলাম বাদী হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নামে বৃহস্পতিবার মামলা দায়ের করেন। মামলা নং ৫। মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তমাল আলীকে ৩ ও সাধারণ সম্পাদক প্রান্তি সিদ্দিকীকে ৪ নম্বরে দিয়ে মোট ৭৭ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম দেওয়ান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১২:২৫   ২৫৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ