ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে জাল নোটসহ বৈদেশিক মুদ্রা জব্দ

পটুয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে জাল নোটসহ বৈদেশিক মুদ্রা জব্দ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫


পটুয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে জাল নোটসহ বৈদেশিক মুদ্রা জব্দ

পটুয়াখালী: বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গতকাল প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ইয়াবা, গাঁজা ও জাল নোটসহ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোর ৪ টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও পুলিশের সমন্বয়ে পটুয়াখালী সদর থানার পায়রাকুঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লাখ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৭ হাজার ১৫ পিস ইয়াবা ও ১১ হাজার ৮০০ টাকা মূল্যের ৩৯৬ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া নগদ ৭৪ হাজার ৪২০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৯৫ হাজার ৩০০ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ৯ টি মোবাইল ফোন, একটি সিম কার্ডসহ মাদকদ্রব্য সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্য, জাল নোট ও বৈদেশিক মুদ্রা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলেও জানানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৩২   ২৫৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ