ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

মধুখালীতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫


মধুখালীতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর: মধুখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ীর নাম মুন্না শেখ (২০)। তিনি উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা বাহারুল ইসলাম বাকারের ছেলে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার এসআই শফিউল্লাহ ও এএসআই হেল্লা মোল্লা সঙ্গীয় ফোর্সসহ নওপাড়া ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের আমডাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে মুন্না শেখকে আটক করা হয়।

তার নিকট থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:২৩   ১৩৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ