ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মহিপুরে ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি

মহিপুরে ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫


মহিপুরে ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার মহিপুরে মুদি ব্যবসায়ী মন্নান শেখ (৭৫) কে হোটেল কক্ষে আটক রেখে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৬টার মধ্যে কুয়াকাটার হীড বাংলা সড়কের নামবিহীন একটি কক্ষে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্তরা।

পরিবারের সদস্যরা জানান, মন্নান শেখকে আটক করে তার মোবাইল ফোন থেকে ছেলেকে ফোন করা হয়। এসময় তাকে হুমকি দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ছেলে পুলিশের সহযোগিতায় রাতে হোটেল থেকে তার বাবাকে উদ্ধার করেন। এসময় দুজনকে আটক করে পুলিশ। একজন পালিয়ে যান।

অভিযুক্ত মেহেদী হাসান বলেন, আমি আমার অনার্সের বিষয় (সাবজেক্ট) পরিবর্তনের জন্য তার কাছে বিশ হাজার টাকা ধার চাই। তিনি আমাকে টাকাটি দেয়নি। সে থেকেই আমি তার ক্ষিপ্ত হয়ে বন্ধুদের নিয়ে এই পরিকল্পনা করি।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন— মম্বিপাড়া এলাকার হাসান (২২) মিশ্রীপাড়া এলাকার মেহেদী হাসান (২৮) ও কুয়াকাটা এলাকার মেশকাত (১৮)

পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে পতিতার ফাঁদে ফেলে হোটেল কক্ষে আটকানো হয় মন্নান শেখকে। প্রথমে তার ভিডিও ধারণ করে পরে মুক্তিপণের দাবিতে ছেলেকে ফোন করা হয়।

ভুক্তভোগী মন্নান শেখ বলেন, পূর্বপরিকল্পিত ভাবে আমাকে ডেকে নিয়ে একটি হোটেলে মেয়েসহ আটকিয়ে ভিডিও করে। আমার কাছে থাকা ৪২ হাজার টাকা নিয়ে যায় পরে আমার ছেলের কাছে মুঠোফোন ৩ লাখ টাকা দাবি করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান বলেন এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলা হয়েছে। অভিযুক্তদের আদালতে প্রেরণ প্রস্তুতি চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:২০   ২৩৩ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ