ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫


ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন

পিরোজপুর: ঝনঝনিয়া এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন এবং একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে মো: মজিবুর রহমান এ রায় দেন। রায়ের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক রয়েছেন।

‎

‎কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, এজাজ শরীফ (২৭), আক্কাস শরীফ (৫২), সাফায়েত শরীফ (৫২), শেফালী বেগম (৪৫), হেপী বেগম (২৮), লিমা বেগম (২০) এবং দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি এমরান (২৮)। আসামিরা সবাই সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।

‎মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ১০ জুলাই রাতে আবুল কালাম শরীফ (৫৫) আসামিদের বাড়ির পাশ থেকে আসার সময়ে ওঁৎপেতে থাকা আসামিরা একত্রিত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। আবুল কালাম শরীফকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই হাকিম শরীফ পরের দিন পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ‎অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো: ওয়ালিদ হাসান বাবু জানান, সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার এক ব্যবসায়ীকে হত্যা মামলায় আদালত ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন এবং একজনকে দুই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমান অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন।

১১ জন আসামির মধ্যে দুই আসামি শিশু হওয়ায় তাদের শিশু আদালতে পাঠানো হয় এবং একজনকে বেকসুর খালাস দেয়া হয়। একজন আসামি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। রায় প্রদানের সময়ে দুই আসামি সাফায়েত শরীফ ও হেপী বেগম উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৬:০৪   ১৩৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ