ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে নানাবাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে নানাবাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫


লালমোহনে নানাবাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলা: লালমোহন উপজেলায় নানাবাড়ির পুকুরের পানিতে ডুবে মোসা. সোহানা বেগম নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাঢ়ি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু সোহানা বেগম পার্শ্ববর্তী বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজের কন্যা।
জানা গেছে, সাংসারিক ঝামেলার কারণে শিশু সোহানাকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন তার মা সুরমা বেগম। রোববার বিকেলে তিনি ঘরের ভেতর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত নানার বসতঘর সংলগ্ন পুকুরে পড়ে যায় শিশু সোহানা বেগম।

অনেকক্ষণ পর বাড়ির আরেক শিশু সোহানাকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। তখন তার স্বজনরা গিয়ে শিশু সোহানা বেগমকে পুকুর থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু সোহানার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে ওই শিশুর মুখের অংশে আঘাতের চিহ্ন থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪১:৩৬   ৩১২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ