ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে রাতের অন্ধকারে কৃষি জমির মাটি বিক্রি, নিশ্চুপ প্রশাসন

ভূঞাপুরে রাতের অন্ধকারে কৃষি জমির মাটি বিক্রি, নিশ্চুপ প্রশাসন


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫


ভূঞাপুরে রাতের অন্ধকারে কৃষি জমির মাটি বিক্রি, নিশ্চুপ প্রশাসন

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলীয়পাড়া গ্রামে রাতের আধারে কৃষি জমির উর্বর মাটি কেটে অন্যত্র বিক্রি করছে একটি অসাধু চক্র। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসী লিখিত অভিযোগ দিলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ স্থানীয়দের।

গত (১৮ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগের মাধ্যমে জানা যায়, উপজেলার চিতুলীয়পাড়া গ্রামের মৃত দেনায়েত আলী ছেলে ছানোয়ার হোসেন তপু, মোবারক হোসেনের ছেলে আনোয়ার হোসেন, আক্তার হোসেনের ছেলে জিয়া এরা প্রভাব দেখিয়ে মাটি কেটে বিক্রি করছে। কৃষিজমির উর্বর মাটি খনন করে অবৈধভাবে বিক্রি করায় যেমন হারিয়ে যাচ্ছে আবাদি জমি তেমনি সৃষ্টি হবে মারাত্মক জলাবদ্ধতার। এভাবে মাটি কাটতে থাকলে ভবিষ্যতে জনজীবনে ভয়াবহ সংকট দেখা দেবে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো, রাস্তা ও ফসলি জমি ধ্বংস হয়ে যাবে।

চিতুলীয়পাড়া গ্রামের সন্জাব আলী, আলম, সোলায়মান ও ইসরাইলসহ অনেকেই জানান, আমাদের বাড়ীর পাশে গভীর করে আবাদি জমির মাটি খনন করে রাতের আধারে বিক্রি করছে প্রভাবশালী একটি মহল। আমরা তাদেরকে একাধিকবার নিষেধ করলেও তারা প্রভাব দেখিয়ে নিয়মিত রাতের আধারে মাটি কেটে বিক্রি করছে। তাই বাধ্য হয়ে আমরা প্রশাসন বরাবর অভিযোগ দিয়েছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর ফলে দিন দিন সমস্যার মাত্রা বাড়ছে।

ভূঞাপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসাইন বলেন, এবিষয়ে জানতে পেরেছি,পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৭:১১   ৪৩০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ