ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃত্বে মণ্ডপ কমিটি ও পুলিশের মতবিনিময়

কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃত্বে মণ্ডপ কমিটি ও পুলিশের মতবিনিময়


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃত্বে মণ্ডপ কমিটি ও পুলিশের মতবিনিময়

পটুয়াখালী: কলাপাড়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট ও কলাপাড়া উপজেলার ৯ টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কলাপাড়া থানা কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার মো. জহুরুল ইসলাম।

এসময় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু সজল সমাদ্দার ও সদস্য সচিব বাবু দেবাশীষ সিকদারের (কালা) নেতৃত্বে উপজেলার ৯ টি দুর্গাপূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাবু দেবাশীষ সিকদার (কালা) বলেন, “পূজা মন্ডপ গুলোর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আমরা একযোগে কাজ করব।”

এতে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু সজল সমাদ্দার বলেন, “ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, “পুজা মণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।”

এ সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তি এবং থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:০৯:৫৪   ৫৮০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ