ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরের তাঁতিবন্দে পরিত্যক্ত অবস্থায় মিললো দেড় কেজি গাঁজা

সুজানগরের তাঁতিবন্দে পরিত্যক্ত অবস্থায় মিললো দেড় কেজি গাঁজা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫


সুজানগরের তাঁতিবন্দে পরিত্যক্ত অবস্থায় মিললো দেড় কেজি গাঁজা

পাবনা: সুজানগরে একটি পুকুরের ধার থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার(০৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের তাঁতিবন্দ বাজারের পাশের গঙ্গা সাগর নামক একটি পুকুরের ধার থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুজানগর থানা অফিসার ইনচার্জ(ওসি) মজিবর রহমান।

তাঁতিবন্দ ইউনিয়ন পরিষদের দফাদার শ্রী আনন্দ কুমার জানান, সে তাঁতিবন্দ বাজারের পাশের গঙ্গা সাগর নামক একটি পুকুরের ধার দিয়ে হেটে যাবার পথে পলিথিনে মোড়ানো একটি বস্তা দেখতে পাই এবং সেটি খুলে গাঁজা দেখতে পেয়ে পুলিশের কাছে হস্তান্তর করি।
সুজানগর থানা অফিসার ইনচার্জ(ওসি) মজিবর রহমান জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এই ঘটনায় কেউ আটক হননি। তবে, কে বা কারা ওই স্থানে এত পরিমাণ গাঁজা কি কারণে রেখেছে সেই বিষয়ে তদন্ত চলছে এবং এর প্রকৃত রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৪:০৬   ৩৪২ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ