ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কক্সবাজারে হত্যা মামলার আসামি পটুয়াখালীতে গ্রেপ্তার

কক্সবাজারে হত্যা মামলার আসামি পটুয়াখালীতে গ্রেপ্তার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫


কক্সবাজারে হত্যা মামলার আসামি পটুয়াখালীতে গ্রেপ্তার

পটুয়াখালী: কক্সবাজারের রামু থানার হত্যা মামলার আসামি মো. ইব্রাহিমকে (২০) কলাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে ইব্রাহিমকে রোববার রাতে নবীনপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইব্রাহিম কক্সবাজার সদর থানার উল্টাখালী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ইউনুছ।
র‌্যাব জানায়, গত ২ আগস্ট রামুর সিএনজিচালক রিয়াজ উদ্দিনের ছেলে অটোরিকশাচালক মো. সোহেল (১৭) প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়।
এরপর থেকে সে নিখোঁজ। পরদিন সকালে রামুর রশিদনগর ইউনিয়নের উল্টাখালী গ্রামের একটি নালা থেকে তার মরদেহ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা ৪ আগস্ট রামু থানায় হত্যা মামলা দায়ের করেন।
অভিযুক্ত ইব্রাহিম ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়ার জন্য তাকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩২:৫০   ১৭৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ