ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » চেক ডিজঅনার মামলা করায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি,মিথ্যা মামলায় হয়রানি

চেক ডিজঅনার মামলা করায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি,মিথ্যা মামলায় হয়রানি


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫


চেক ডিজঅনার মামলা করায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি,মিথ্যা মামলায় হয়রানি

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর পৌরসভার দুই নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল কামাল উদ্দিনের মেয়ে তাসলিমা বেগমের বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা আত্মসাৎ এর চেক ডিজঅনার মামলা করায় নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। সোমবার নবীনগর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স জোবায়ের ট্রেডার্স এর স্বত্বাধিকারী কাওসার আলম শিবু সাংবাদিকদের সামনে এ অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, তাসলিমা বেগম একজন প্রতারক ও অসৎ প্রকৃতির মেয়ে। পাড়া প্রতিবেশীর সুবাদে সমস্যার কথা তুলে ধরে জমি ক্রয়ের কথা বলে ২০২৩ সালের অক্টোবর মাসে দুই মাসের জন্য ১৫ লক্ষ টাকা হাওলাত নেয়। সময় পেরিয়ে গেলেও টাকা দিতে তাল বাহানা শুরু করে। পরে তাসলিমা বেগম গত ২৪ সালের জানুয়ারি মাসে কাউছার আলম শিবুর নামে ১৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করে যার নং ৮১২৫৫৯২ মুদারাবা সঞ্চয়ী হিসাব নং ৩৫৮৯৯।

যা পরবর্তীতে গত ২৪ সালের ৩০জুন মাসে চেকটির ডিজঅনার হয়। এবং শিবু তাসলিমার বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করলে ক্ষিপ্ত হয়ে প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে দুইটি মিথ্যা মামলা দায়ের করে। ওই মিথ্যা মামলায় ১৫ দিনের কারাবাসে জাবিনে মুক্তি পান শিবু । জামিনে বেরিয়ে আসার পর তাকে নানাভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।এই অবস্থায় শিবুর পরিবার চরম আতঙ্কে রয়েছেন।

তিনি আরো বলেন, “আমি আইনের আশ্রয় নিয়েছি, কিন্তু উল্টো আমাকে হয়রানির শিকার হতে হচ্ছে। এখনো তাসলিমা বেগম ও তার পরিবারের পক্ষ থেকে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।”আমি আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে নিরাপত্তাসহ ন্যায় বিচার প্রার্থনা করছি।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আবুল খায়ের, মোঃ আবুল কাশেমসহ অনেকেই বলেন,শুধু শিবু নয় এমন অনেকের সাথে এরকম ঘটনা ঘটিয়েছে ওই মহিলা। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন হয়রানির ঘটনা আরও বাড়তে পারে।

এ ব্যাপারে তাসলিমা বেগমের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করে হলেও তাকে পাওয়া যায়নি, খুদে বার্তা পাঠালেও কোন জবাব দেননি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৫০   ২০০ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ