ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পবিপ্রবিতে সামুদ্রিক শৈবাল গবেষণায় নতুন দ্বার উন্মোচিত

পবিপ্রবিতে সামুদ্রিক শৈবাল গবেষণায় নতুন দ্বার উন্মোচিত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫


পবিপ্রবিতে সামুদ্রিক শৈবাল গবেষণায় নতুন দ্বার উন্মোচিত

বরিশাল: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সামুদ্রিক শৈবাল গবেষণায় নতুন দ্বার উন্মোচিত হয়েছে। উপকূলে অযত্নে বেড়ে ওঠা শৈবাল প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে নানা পুষ্টিকর খাবার ও প্রসাধনী সামগ্রী।
পবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিসারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা কয়েক মাস ধরে শৈবাল চাষ ও প্রক্রিয়াজাতকরণে কাজ করছেন। তাঁদের হাতে তৈরি হচ্ছে আইসক্রিম, মিষ্টি, জিলাপি, বিস্কুট, শুশির উপকরণ নুরি শিটসহ নানা খাবার। পাশাপাশি ফুড সাপ্লিমেন্ট ট্যাবলেট, সাবান, উবটানসহ প্রসাধনীও তৈরি হচ্ছে।
শিক্ষার্থীরা নিজেরাই এসব খাবারের স্বাদ পরীক্ষা করেছেন। তাঁদের অনেকে আশা প্রকাশ করেছেন, বাজারজাত হলে পণ্যগুলোর ভালো চাহিদা তৈরি হবে।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাজীব সরকার বলেন, ‘আমি শৈবালকে সামুদ্রিক সবজি বলি। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন ও মিনারেলস।প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট থাকায় শরীরে এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শৈবাল থেকে বায়োপ্লাস্টিক ও বায়োডিজেলও তৈরি করা যায়।’
খাদ্য মাইক্রোবায়োলজি ও নিরাপত্তা বিভাগের অধ্যাপক মো. শহীদুল ইসলাম মনে করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাণী ও উদ্ভিজ্জ উপকরণের ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে শৈবালের গুরুত্ব অনেক।
লুথ্যারন হেলথ কেয়ারের চিকিৎসক ডা. মোস্তারিয়া জান্নাত বলেন, ‘সামুদ্রিক শৈবালে আছে উচ্চমাত্রার ফাইবার, প্রোটিন, ভিটামিন ও ওমেগা–৩। এগুলো রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ত্বক ও চুলের যত্নেও শৈবাল বেশ কার্যকর।’###

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪১:৪১   ৩২৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ